ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত করলেন c

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 352

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মরণীয় উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা

একই দিনে, সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে আরেকটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা উপদেষ্টা এবং কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংযোজন।”

মাতৃভাষার মর্যাদা ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে ডাক অধিদপ্তরের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। উপস্থিত অতিথিরা এ ধরনের পদক্ষেপকে ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত করলেন c

আপডেট সময় ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মরণীয় উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন।

আরও পড়ুন  নতুন পথের সন্ধানে ভারত-বাংলাদেশ ব্যাংককে মোদি-ইউনূস বৈঠকে সম্পর্কের উষ্ণতা