ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
ব্যাংক

ব্যাংকে ফিরে এসেছে ১৪ হাজার কোটি টাকা, বেড়েছে আমানতের পরিমাণ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 368

ছবি সংগৃহীত

ব্যাংকের বাইরে থাকা টাকা এবার আবার ব্যাংকে ফিরে আসছে, ফলে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসে ব্যাংকগুলোতে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা নতুন করে আমানত জমা পড়েছে। এতে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত জুনে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৮ কোটি টাকা, যা ডিসেম্বরের শেষে প্রায় ২ শতাংশ বা ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা বেড়ে গেছে। ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ এই সময়ের মধ্যে প্রায় ১৭ লাখ ২ হাজার ৫৮৯ কোটি টাকা, অর্থাৎ আমানতের প্রায় ৯৬ শতাংশই ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন  কেন্দ্রীয় ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ডিসেম্বর শেষে ব্যাংক থেকে বাইরে থাকা মানুষের হাতে নগদ টাকার পরিমাণও কমে এসেছে। জুনে যেসব অর্থ ব্যাংকের বাইরে ছিল, তা ডিসেম্বর শেষে প্রায় ১৪ হাজার কোটি টাকা কমে ব্যাংকে ফিরে এসেছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের প্রবণতা বেড়ে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি উন্নতির দিকে। ব্যাংকগুলোর আমানতের সুদের হার বৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসায় অর্থ ব্যাংকে ফিরতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ব্যাংক

ব্যাংকে ফিরে এসেছে ১৪ হাজার কোটি টাকা, বেড়েছে আমানতের পরিমাণ 

আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ব্যাংকের বাইরে থাকা টাকা এবার আবার ব্যাংকে ফিরে আসছে, ফলে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসে ব্যাংকগুলোতে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা নতুন করে আমানত জমা পড়েছে। এতে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত জুনে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৮ কোটি টাকা, যা ডিসেম্বরের শেষে প্রায় ২ শতাংশ বা ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা বেড়ে গেছে। ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ এই সময়ের মধ্যে প্রায় ১৭ লাখ ২ হাজার ৫৮৯ কোটি টাকা, অর্থাৎ আমানতের প্রায় ৯৬ শতাংশই ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন  রেমিট্যান্সে চমক: এপ্রিলের ২১ দিনে দেশে এলো ১৯৬ কোটি ডলার