ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
রাজনীতি

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 355

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী তাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীসহ দেশের প্রতিটি মহানগর ও জেলা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, বিকেল ৪টায় রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত দাবি করেছে, এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে দলটির অভিযোগ।

আরও পড়ুন  ড. মাসুদ: দুপুরের মধ্যে আ. লীগকে নিষিদ্ধ করার দাবি

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের জনগণ আশা করেছিল যে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে চরম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস ৯ দিন পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। এটি চরম অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শাসনের অধীনে বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হয়েছে। এমন বাস্তবতায় এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রাখা জনগণের সঙ্গে উপহাস ছাড়া কিছু নয়।”

জামায়াতের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এই বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজনীতি

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ আজ

আপডেট সময় ১১:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

জামায়াতে ইসলামী তাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীসহ দেশের প্রতিটি মহানগর ও জেলা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, বিকেল ৪টায় রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত দাবি করেছে, এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে দলটির অভিযোগ।

আরও পড়ুন  মহাসমাবেশে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা