ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 1516

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ১ জানুয়ারি এসব কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন  জয়পুরহাটে বাড়ির সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেশব্যাপী নেতাকর্মীদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই দিন দুপুর ২টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি আয়োজনের কর্মসূচি রাখা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০১:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ১ জানুয়ারি এসব কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন