ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় জুতার কারখানা ও মার্কেটে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলওয়ের পিলারের পাশে অবস্থিত মার্কেট ও কারখানায় আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফতুল্লার দাপা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

আরও পড়ুন  মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে গোডাউন ও মার্কেট এলাকায় আগুন দেখতে পান আশপাশের লোকজন। পরে তারা ফতুল্লা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আব্দুল আল আরেফিন আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি নিজে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ফতুল্লায় জুতার কারখানা ও মার্কেটে আগুন

আপডেট সময় ১২:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলওয়ের পিলারের পাশে অবস্থিত মার্কেট ও কারখানায় আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফতুল্লার দাপা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

আরও পড়ুন  রায়েরবাজার কাঁচাবাজারে আগুন