ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
নিরাপত্তার কারণে কি ঠিকানা বদলাচ্ছেন সালমান? রেস্টুরেন্টে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা, অভিযুক্তের পরিচয় নিয়ে নতুন তথ্য মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুবিধা পাচ্ছেন যারা পররাষ্ট্রনীতির নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী এডিসের লার্ভা রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেশি: প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী আইসিসির অর্থায়ন বন্ধের অনুরোধ, বুলবুলের অস্বীকার অলিম্পিক দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 1940

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর আগে নয়জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে উদ্ধার অভিযান চালিয়ে আরও সাতজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত আটজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধার করা সব মরদেহই পোশাক কারখানার ভেতর থেকে পাওয়া গেছে। কেমিক্যাল গোডাউনের অংশে এখনো প্রবেশ করা সম্ভব হয়নি, সেখানে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দেহগুলো এতটাই দগ্ধ যে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ১৭ লাখ সেনা নিহত: ট্রাম্প

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম জানান, তখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, তবে আরও লাশ থাকতে পারে বলে ধারণা ছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া দগ্ধদের মধ্যে কয়েকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর আগে নয়জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে উদ্ধার অভিযান চালিয়ে আরও সাতজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত আটজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধার করা সব মরদেহই পোশাক কারখানার ভেতর থেকে পাওয়া গেছে। কেমিক্যাল গোডাউনের অংশে এখনো প্রবেশ করা সম্ভব হয়নি, সেখানে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দেহগুলো এতটাই দগ্ধ যে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে।

আরও পড়ুন  ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩