ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রতিষ্ঠানটির প্রথম প্রাইভেটকার ঘুরে দেখার পাশাপাশি গাড়িটিতে ওঠেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর চার দিনের সরকারি জাপান সফরের শেষ দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি টয়োটার কারখানা পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তারেক রহমান।

আরও পড়ুন  রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবো না: তারেক রহমান

টয়োটার ইতিহাসে প্রথম দিককার যাত্রীবাহী গাড়িগুলোর মধ্যে রয়েছে ‘টয়োটা মডেল এএ’। ১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে নির্মিত হয় প্রতিষ্ঠানটির প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।

চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার জাপান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

নিউজটি শেয়ার করুন

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন তারেক রহমান

আপডেট সময় ০১:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রতিষ্ঠানটির প্রথম প্রাইভেটকার ঘুরে দেখার পাশাপাশি গাড়িটিতে ওঠেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর চার দিনের সরকারি জাপান সফরের শেষ দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি টয়োটার কারখানা পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তারেক রহমান।

আরও পড়ুন  জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব : তারেক রহমান