ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট সেখানে যোগ দেয়।

প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন  কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এশিয়া পোস্টকে বলেন, কারখানার ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর সেখান থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

আপডেট সময় ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট সেখানে যোগ দেয়।

প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন  কুমিল্লায় বাসস্ট্যান্ডে ৩টি এসি বাসে রহস্যময় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট