ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় নৌযান বিকল হয়ে মিশরের উপকূলে ভেসে আসা আরও ৩৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরছেন। আগামী ২৬ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁদের ফেরার বিমান টিকিটের ব্যবস্থা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই বাংলাদেশিরা। ভূমধ্যসাগরে তাঁদের বহনকারী নৌযানটি বিকল হয়ে পড়লে তাঁরা মিশরের দমিয়াত উপকূলে ভেসে আসেন। পরে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

দূতাবাসের সহযোগিতায় আইওএম তাঁদের প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সহায়তা করছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট’: ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৭৭৫ জন, উদ্ধার অস্ত্রশস্ত্র"

নিউজটি শেয়ার করুন

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে

আপডেট সময় ০১:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় নৌযান বিকল হয়ে মিশরের উপকূলে ভেসে আসা আরও ৩৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরছেন। আগামী ২৬ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁদের ফেরার বিমান টিকিটের ব্যবস্থা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই বাংলাদেশিরা। ভূমধ্যসাগরে তাঁদের বহনকারী নৌযানটি বিকল হয়ে পড়লে তাঁরা মিশরের দমিয়াত উপকূলে ভেসে আসেন। পরে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

দূতাবাসের সহযোগিতায় আইওএম তাঁদের প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সহায়তা করছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন  আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’