ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভূমিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রামেক হাসপাতাল থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মিজানুর রহমান মিনু। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

নাজমুল হক ডিকেন জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন ভূমিমন্ত্রী। এরপর বুধবার সকালে অসুস্থতা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

মন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তাঁর এপিএস। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।

নিউজটি শেয়ার করুন

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভূমিমন্ত্রী

আপডেট সময় ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬