ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় পৌঁছেছেন। আনুষ্ঠানিক সফর নয়, ট্রানজিটের অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকায় আসেন তিনি। অল্প সময় অবস্থান করে তাঁর ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন ফিফা সভাপতি। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহসভাপতিরা।

আরও পড়ুন  'উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, বলেছেন, আর ‘কন্টিনিউ’ করাতে চান না': বিসিবি সভাপতি

ইনফান্তিনো মরক্কো থেকে ঢাকায় এসেছেন। তাঁর গন্তব্য ভুটানের রাজধানী থিম্পু। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় বিরতি নিতে হয়েছে তাঁকে। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তাঁর ভুটানের বিমানে ওঠার কথা রয়েছে।

ফিফা সভাপতির সম্ভাব্য আগমন ঘিরে শনিবার বাফুফেতে ব্যস্ততা ছিল। তবে সে সময় তাঁর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত রোববার ঢাকায় পৌঁছান ইনফান্তিনো।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি। সে সময় তিনি বাফুফে কার্যালয়েও গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

আপডেট সময় ০৫:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬