ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আমিনবাজারে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে গাছের চারা রোপণ করে মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি মহাসড়কের পাশে চারা রোপণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

এদিন সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, কূটনৈতিক কোরের প্রতিনিধিরা এবং সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ভারতের সঙ্গে উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছিল, তা অস্বীকার করার উপায় নেই। তবে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম—এ বিষয়টি মনে রাখা জরুরি।

বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, যুদ্ধের ধরন ও কৌশল বদলে যাচ্ছে। স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যভিত্তিক সক্ষমতা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।

নিউজটি শেয়ার করুন

আমিনবাজারে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে গাছের চারা রোপণ করে মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি মহাসড়কের পাশে চারা রোপণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

এদিন সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, কূটনৈতিক কোরের প্রতিনিধিরা এবং সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী