ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
মোবাইল ইন্টারনেট বন্ধে ল্যান্ডফোনমুখী রাশিয়া পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা, কিছু গ্রহ হতে পারে আরও উপযোগী ফুসফুসে ক্যান্সার, পোপ লিওর অস্ত্রোপচার স্বামীর জায়গায় ট্রাম্পের নাম বলে ভাইরাল হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ অপারেশন ক্লিন হার্ট নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী তরুণদের প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে: মমতা সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে সমন্বিত নীতিমালা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৌদির তিন স্থাপনা থেকে লোকজনকে সরে যেতে বলল হুতিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 92

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা চালালে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। সম্ভাব্য লক্ষ্য হিসেবে দাম্মামে সৌদি আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগারের নাম উল্লেখ করে এসব স্থাপনা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুতিদের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয় বলে আল মায়াদিনের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সানায় বিমান হামলা চালানো হলে সৌদি আরবের ওই তিন স্থাপনা লক্ষ্য করে হামলা হতে পারে বলে জানিয়েছে হুতিরা। একই সঙ্গে স্থাপনাগুলো থেকে সাধারণ মানুষকে সরে যেতে এবং সেগুলো থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সানার একটি তেল স্থাপনায় সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সতর্ক করে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান।

গত কয়েক দিন ধরে হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।

এদিকে মঙ্গলবার রিয়াদের দিকে ড্রোন ছোড়ার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানানো হলেও সেগুলোর লক্ষ্যবস্তু বা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

সৌদির তিন স্থাপনা থেকে লোকজনকে সরে যেতে বলল হুতিরা

আপডেট সময় ০৯:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা চালালে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। সম্ভাব্য লক্ষ্য হিসেবে দাম্মামে সৌদি আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগারের নাম উল্লেখ করে এসব স্থাপনা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুতিদের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয় বলে আল মায়াদিনের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সানায় বিমান হামলা চালানো হলে সৌদি আরবের ওই তিন স্থাপনা লক্ষ্য করে হামলা হতে পারে বলে জানিয়েছে হুতিরা। একই সঙ্গে স্থাপনাগুলো থেকে সাধারণ মানুষকে সরে যেতে এবং সেগুলো থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  ইয়েমেনে বোমা হামলা থামানোর ঘোষণা ট্রাম্পের, হুতিদের জাহাজ হামলাও হবে বন্ধ