ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বেআইনিভাবে বিক্ষোভকারীদের আটক করা যাবে না: সুপ্রিম কোর্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনবহির্ভূতভাবে আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, আইন অনুযায়ী ইন্টারনেট সংযোগ সচল রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে ধরপাকড় ও বিভিন্ন বিধিনিষেধ আরোপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ জরুরি শুনানি শেষে এসব নির্দেশ দেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালত বলেন, সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের আওতায় জনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিধিনিষেধ আরোপের প্রয়োজন না হলে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখতে হবে। আইন মেনে শহরে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং আইন অনুযায়ী ইন্টারনেট পরিষেবা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন  ধর্ম অবমাননার অভিযোগে নবাবগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর আটক

আদালতের নির্দেশনায় আরও বলা হয়, আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে আটক করা যাবে না। বিশেষ করে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার’ ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়নি—এমন এলাকায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শনিবারের বিক্ষোভের আগে গণ-আটক, মানুষের চলাচলে বিধিনিষেধ, ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা এবং পরিবহন নিয়ন্ত্রণের বিষয়ে সুপ্রিম কোর্টের ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত অবমাননার অভিযোগে দিল্লি মেট্রো রেল করপোরেশন, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করার অভিযোগের বিষয়ে তাদের জবাব চাওয়া হয়েছে।

শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি দাবি করেন, শনিবার দিল্লিতে মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই চলেছে। তবে নেটওয়ার্কের ৩০৩টি স্টেশনের মধ্যে ৪৫টিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে জানান তিনি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর বিস্তারিত তথ্য চেয়েছেন আদালতের বিশেষ বেঞ্চ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি আগামী ১৩ অক্টোবর শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ যাতে সুপ্রিম কোর্ট কিংবা অন্য কোনো আদালতে যাতায়াতের ক্ষেত্রে সংশয় বা ভীতির মুখে না পড়েন, তা নিশ্চিত করতে আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ জন্য সুপ্রিম কোর্ট চত্বর ও আশপাশের এলাকা থেকে বিধিনিষেধমূলক নোটিশ প্রত্যাহার করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বেআইনিভাবে বিক্ষোভকারীদের আটক করা যাবে না: সুপ্রিম কোর্ট

আপডেট সময় ০৪:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬