ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

ঢাকার মিরপুর-১০সহ রাজধানীর সব এলাকার ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফুটপাত নিয়ে কোনো টালবাহানা চলবে না। কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুরে জুলাই গ্রাফিতি পুনর্নির্মাণ কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

আরও পড়ুন  বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই: মার্কিন পররাষ্ট্র দপ্তর  

এ সময় শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

গ্রাফিতি আঁকার বিষয়ে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে সেখানে গ্রাফিতি আঁকার কাজ চলছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম বলেন, যারা দেশের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাঁদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় ০৪:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬