ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম নিয়ে সড়কপথে পাবনার ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়েছে তিনটি বিশেষ লরি। শনিবার (৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে এসব লরি প্রকল্প এলাকার দিকে যাত্রা শুরু করে।

সকাল ৭টা ১৫ মিনিটে ইউরেনিয়ামবাহী বহরটি বিমানবন্দর ত্যাগ করে। পরিবহনের পুরো কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জ্বালানি পরিবহনের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে নির্ধারিত সড়কপথে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করেই ইউরেনিয়ামের চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের পর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে চালানটি বুঝে নেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপপুর প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও নয়টি পৃথক ফ্লাইটে পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এসব চালানের মাধ্যমে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি বহনকারী উড়োজাহাজগুলো রাশিয়া থেকে যাত্রা করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা অতিক্রম করে ঢাকায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর

আপডেট সময় ১০:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম নিয়ে সড়কপথে পাবনার ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়েছে তিনটি বিশেষ লরি। শনিবার (৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে এসব লরি প্রকল্প এলাকার দিকে যাত্রা শুরু করে।

সকাল ৭টা ১৫ মিনিটে ইউরেনিয়ামবাহী বহরটি বিমানবন্দর ত্যাগ করে। পরিবহনের পুরো কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জ্বালানি পরিবহনের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে নির্ধারিত সড়কপথে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করেই ইউরেনিয়ামের চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  ঈদযাত্রা শুরু, ট্রেনে বাড়তি নিরাপত্তা ও বিনা টিকিটে ভ্রমণে জিরো সহনশীলতা