ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

৬ এফ-৩৫ নিয়ে দুই শতাধিক মার্কিন সেনা ভারতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 42

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর বহুজাতিক সামরিক মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছে।

মার্কিন বিমানবাহিনী এবারই প্রথম ভারতীয় বিমানবাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে। ফলে ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ এফ-৩৫ যুদ্ধবিমানগুলোরও প্রথমবারের মতো অংশগ্রহণ হচ্ছে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছয়টি এফ-৩৫ ও প্রায় ২০০ মার্কিন বিমানসেনা যোধপুরে পৌঁছেছে।

‘তরঙ্গশক্তি’ ভারতীয় বিমানবাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বার্ষিক বহুজাতিক মহড়া। ২০২৪ সালে প্রথমবার এ মহড়া অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে মহড়া না হওয়ায় চলতি বছর দ্বিতীয়বারের মতো এর আয়োজন করা হয়েছে।

শনিবার যোধপুর বিমানঘাঁটিতে শুরু হওয়া মহড়াটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রসহ প্রায় ৪০টি দেশ এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীও সি-১৩০জে বিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছে।

মহড়ায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ছাড়াও ফ্রান্সের রাফাল, ভারতের তেজস ও সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

এফ-৩৫ লাইটনিং-২ একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদানের পাশাপাশি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবার কার্যক্রমের মধ্যে সমন্বয় করতে পারে এই যুদ্ধবিমান।

নিউজটি শেয়ার করুন

৬ এফ-৩৫ নিয়ে দুই শতাধিক মার্কিন সেনা ভারতে

আপডেট সময় ০৫:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬