শিরোনাম :
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 26
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।























