ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হুথি হামলা ঠেকাতে ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চাইছে সৌদি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা থেকে নিরাপদ থাকতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। এ বিষয়ে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।

প্রতিবেদন অনুযায়ী, হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য নিতে চায় সৌদি আরব। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের হামলা মোকাবিলায় প্রতিরোধমূলক পরিকল্পনা তৈরি করতে চায় রিয়াদ।

আরও পড়ুন  সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ বিষয়ে সেন্টকমের সহায়তা চেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করতে বলেছেন তিনি।

ইসরায়েলের পাশাপাশি মিসর ও অন্যান্য উপসাগরীয় আরব দেশের কাছ থেকেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নিতে নেতানিয়াহু সরকারকে পরামর্শ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের আশঙ্কা, এতে ইসরায়েল সৌদি-হুথি সংঘাতের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়তে পারে।

হুথিদের মোকাবিলায় ইসরায়েলকে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা বলেও জানিয়েছে হারেৎজ।

এদিকে হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ায় দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। মক্কা, জেদ্দা ও তায়েফসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে হুথিদের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা চাইছে সৌদি আরব। এরই অংশ হিসেবে ইসরায়েলের কাছ থেকেও গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়ে যোগাযোগের খবর সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

হুথি হামলা ঠেকাতে ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চাইছে সৌদি

আপডেট সময় ১২:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা থেকে নিরাপদ থাকতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। এ বিষয়ে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।

প্রতিবেদন অনুযায়ী, হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য নিতে চায় সৌদি আরব। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের হামলা মোকাবিলায় প্রতিরোধমূলক পরিকল্পনা তৈরি করতে চায় রিয়াদ।

আরও পড়ুন  ‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু