ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

ছবি সংগৃহীত

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ঢাকায় আরও বাড়বে তাপমাত্রা

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ০৯:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন  দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস