ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মৈত্রী এক্সপ্রেস চালু নিয়ে ইতিবাচক বাংলাদেশ-ভারত: রবিউল আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন  কঠিন বিষয় এড়িয়ে নয়, ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা প্রয়োজন: হাইকমিশনার

শেখ রবিউল আলম বলেন, দুই দেশের স্বার্থে আরও কার্যকরভাবে কীভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা, রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।’

বৈঠকে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ আরও জোরদারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়েও আলোচনা হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আজকে মূলত দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার কীভাবে ঘটানো যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভারত কাজ করছে। একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

মৈত্রী এক্সপ্রেস চালু নিয়ে ইতিবাচক বাংলাদেশ-ভারত: রবিউল আলম

আপডেট সময় ০৭:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬