ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মঈন খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে।

আরও পড়ুন  স্থানীয় সরকার নির্বাচনে একাই লড়বে বিএনপি: রিজভী

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা স্থানীয় সরকার-সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ পরবর্তী সময়ে জাতীয় সংসদে আইন হিসেবে অনুমোদিত হয়েছে।

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসংক্রান্ত এসব আইনে দলীয় মনোনয়ন এবং জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার আগের বিধান বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার বিষয়ও গুরুত্ব পায়।

এ ছাড়া উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে সম্ভাব্য অংশীদারত্ব নিয়েও আলোচনা করা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। সুশাসন, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়ার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

বৈঠকের শুরুতে হাইকমিশনারকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী। নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান সুসান রাইল।

বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্রুত নগরায়ণের কারণে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা কাজে লাগিয়ে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং তা থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মঈন খান

আপডেট সময় ০৫:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬