ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান ‘চ্যাম্পিয়ন্স লিগ আমাদের প্রতিযোগিতা, এবার শিরোপা জিতব’—ভিনিসিয়ুস সিগারেটের দাম বাড়ছে, নিম্নস্তরে ১০ শলাকায় নতুন মূল্য ৬৫ টাকা অটোরিকশা বন্ধের বদলে নিয়ন্ত্রণ, সরকারের নতুন পরিকল্পনা ভুয়া মেজর-কর্নেলের পরিচয়ে প্রতারণা, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা ‘বই মানুষকে চিন্তার শক্তি দেয়, ভাবনাশক্তি বাড়ায়’ – খাদ্যমন্ত্রী চিকিৎসক-রোগীর নিরাপত্তা অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।

আরও পড়ুন  কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার নিন্দায় জাতিসংঘ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

তার এই দায়িত্ব গ্রহণের ফলে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আবারও বাংলাদেশি কেউ আসছেন।

এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

চলতি বছরের ২ জুন গোপন ব্যালটে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক রীতির আওতায় এবারের সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এ পদে প্রার্থী হিসেবে খলিলুর রহমানকে মনোনয়ন দেয়।

দায়িত্ব গ্রহণের পর সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ে সভাপতির ভূমিকা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান

আপডেট সময় ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।

আরও পড়ুন  রাশিয়াবিরোধী প্রস্তাবে ভোট দিয়ে ভুল! ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট