ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর চাকরি ছেড়ে এবার বেসরকারি এয়ারলাইনে বাণিজ্যিক পাইলট হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছেন আলোচিত ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান। সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও বীর চক্র পদকপ্রাপ্ত এই কর্মকর্তা ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালনের পর আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন এফএলওয়াই ৯১-এ যোগ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, অবসরের পর যাত্রীবাহী বিমান পরিচালনার মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে নতুন করে কর্মজীবন শুরু করেছেন অভিনন্দন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি নিজে কোনো বক্তব্য দেননি।

আরও পড়ুন  বুসান বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

অভিনন্দনের এফএলওয়াই ৯১-এ যোগ দেওয়ার বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি। এয়ারলাইনটির একজন মুখপাত্র বলেছেন, এটি ব্যক্তিগত বিষয়।

২০২৪ সালের মার্চে ফ্লাইট পরিচালনা শুরু করা এফএলওয়াই ৯১ বর্তমানে ছয়টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এয়ারলাইনটির দুটি ঘাঁটি রয়েছে গোয়া ও হায়দরাবাদে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ সদস্য নিহত হওয়ার পর ভারতীয় বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায়। নয়াদিল্লির দাবি ছিল, বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

এর পরদিন পাকিস্তান বিমানবাহিনী পাল্টা হামলা চালালে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

ওই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আকাশযুদ্ধে তাঁর মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিনি পাকিস্তানের হাতে আটক হন। তিন দিন পাকিস্তানের হেফাজতে থাকার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

পরে ২০১৯ সালেই অভিনন্দনকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক বীর চক্রে ভূষিত করা হয়। পুরস্কারের উদ্ধৃতিতে আকাশযুদ্ধে ‘অসাধারণ কর্তব্যবোধ’ প্রদর্শনের জন্য তাঁকে এ পদক দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিমানবাহিনীতে দীর্ঘ ২২ বছরের দায়িত্ব শেষে এবার বেসামরিক বিমান চলাচলে যুক্ত হলেন অভিনন্দন বর্তমান।

নিউজটি শেয়ার করুন

বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় বিমানবাহিনীর চাকরি ছেড়ে এবার বেসরকারি এয়ারলাইনে বাণিজ্যিক পাইলট হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছেন আলোচিত ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান। সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও বীর চক্র পদকপ্রাপ্ত এই কর্মকর্তা ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালনের পর আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন এফএলওয়াই ৯১-এ যোগ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, অবসরের পর যাত্রীবাহী বিমান পরিচালনার মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে নতুন করে কর্মজীবন শুরু করেছেন অভিনন্দন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি নিজে কোনো বক্তব্য দেননি।

আরও পড়ুন  বিমানবাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ