ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বুসান বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 546

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে এয়ার বুসানের ওই উড়োজাহাজে আগুন ধরে।

বিমানটি হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় ছিল। এ সময় বিমানে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। তিনজন সামান্য আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  নাটোরে ভোররাতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল মা ও এক বছরের শিশুর

দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হচ্ছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়াগামী জেজু এয়ারের একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়ে। ওই বিমানে ১৮১ জন যাত্রী ছিল, যার মধ্যে ১৭৯ জন নিহত হন, বেঁচে যান মাত্র দুজন।

এক মাসের মধ্যে দুটি বিমান সংক্রান্ত দুর্ঘটনা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা প্রতিরোধে আরও কঠোর নজরদারি ও প্রযুক্তিগত উন্নয়ন জরুরি।

নিউজটি শেয়ার করুন

বুসান বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ১১:০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে এয়ার বুসানের ওই উড়োজাহাজে আগুন ধরে।

বিমানটি হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় ছিল। এ সময় বিমানে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। তিনজন সামান্য আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  রিয়া হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ আরও দুজনের মৃত্যু