ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করলো সৌদি কর্তৃপক্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 306

ছবি সংগৃহীত

সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, নতুন এ সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ভিসা স্থগিতের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ইথিওপিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, আলজেরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের নাগরিকরা এখন সর্বোচ্চ ৩০ দিনের জন্য একবার প্রবেশের ভিসার আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন  শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাল্টিপল-এন্ট্রি ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, অনেক ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন এবং পর্যটন ভিসা নিয়ে হজে অংশ নিয়েছেন, যা নিয়মবহির্ভূত। এ ধরনের অনিয়ম ঠেকাতেই নতুন ভিসা নীতি কার্যকর করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত সৌদিতে পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণে আসা ব্যক্তিদের জন্য কিছুটা জটিলতা তৈরি করবে। বিশেষ করে যারা বারবার সৌদি আরব যাতায়াত করেন, তাদের জন্য এটি একটি বড় পরিবর্তন। তবে ভিসানীতি সহজ করতে ভবিষ্যতে নতুন কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করলো সৌদি কর্তৃপক্ষ

আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫