ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ডারউইনে ইতিহাস, ওয়াসিম আকরামদের পাশে হাসান মাহমুদ মৎস্য উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: সংস্কৃতিমন্ত্রী তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারে মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে ও থাকবে, ট্রাম্পকে তেহরানের কড়া জবাব আলোচনার টেবিলে বসতে মিসর যাচ্ছেন হামাস প্রধান তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ কাতারের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা

মৎস্য উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: সংস্কৃতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি বাড়াতে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে নিজেদের উৎপাদন বাড়িয়ে বিদেশ থেকে পণ্য আমদানি কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানি করা যাবে। এজন্য নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে হবে।

আরও পড়ুন  ট্রাম্প বললেন 'ভারত চাইলে অর্থনীতি ডুবাক'- তেল আমদানিতে ধাক্কা

বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে সমৃদ্ধ উল্লেখ করে তিনি বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাল-বিলের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কাজে লাগাতে হবে।

এবার ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, খরা, বন্যা ও অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করেও দেশে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদন হচ্ছে। কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলেসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমন্বিতভাবে কাজ করলে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।

তিনি বলেন, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মন্ত্রীর নেতৃত্বে খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি দুই সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

মৎস্য উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি বাড়াতে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে নিজেদের উৎপাদন বাড়িয়ে বিদেশ থেকে পণ্য আমদানি কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানি করা যাবে। এজন্য নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে হবে।

আরও পড়ুন  ইস্পাত-অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক ৫০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প