ভুয়া সংবাদের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে আরাগচি
- আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 20
ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের পেছনে গোয়েন্দা তথ্যের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, ভুল গোয়েন্দা তথ্যের কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
আরাগচি বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলোও আরও গুরুতর ভুল হিসাবের উদাহরণ। তার মতে, এসব সিদ্ধান্তের পেছনে গোয়েন্দা তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এক্সে দেওয়া বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুয়া সংবাদের চেয়েও মারাত্মক ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধসহ বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে আরাগচি এ মন্তব্য করেন। তার বক্তব্যে মার্কিন প্রশাসনের গোয়েন্দা তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা উঠে এসেছে।
সূত্র: আল জাজিরা



















