ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ইউরোপকে পুতিনের জাহাজ জব্দের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলো রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখলে পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপকে জবাব দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য রুশ নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনকারী রাশিয়ার কয়েকটি জাহাজ ইউরোপীয় দেশগুলো আটকে দেয়। এসব জাহাজ থেকে জব্দ করা তেল বা পণ্য বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটিকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ হিসেবে অভিহিত করে পুতিন বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে রাশিয়াও প্রয়োজন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবে। ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপের জবাব দিতে রুশ নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন  পুতিন-ট্রাম্প বৈঠকে কি ‘ইউক্রেন কৃত্রিম রাষ্ট্র’ প্রমাণে ঐতিহাসিক নথি প্রস্তুত?

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি মহড়া চলাকালে পুতিন এসব হুঁশিয়ারি দেন। একই সময়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা ও উত্তেজনা বাড়ানোর অভিযোগও তোলেন তিনি।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করতে উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

ইউরোপকে পুতিনের জাহাজ জব্দের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬