ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা হতো: পার্থ  জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদের ছবি না থাকলে সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা গুম-খুনের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্টিম শিক্ষায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লন্ডনের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখার দাবি পাইলটের

কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক শিশুর মৃত্যু, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নিরব (১৩) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকানমালিক আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় একটি ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  পেটের মেদ কমাতে গিয়ে প্রাণ হারালেন আন্তর্জাতিক আম্পায়ার

নিহত নজরুল ইসলাম নিরব (১৩) গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে নজরুল ইসলাম নিরবসহ অন্যান্য শ্রমিক রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন। এ সময় দোকানে থাকা একটি কেমিক্যালের ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত নিরব ও দোকানমালিক রবিউল মাতুব্বরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত দোকানমালিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক শিশুর মৃত্যু, আহত ১

আপডেট সময় ০৩:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬