ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 69

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু একটি আন্দোলনের স্মারক নয়, বরং বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস সম্পর্কে অনুপ্রাণিত করবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী আন্দোলনে সরকারের দৃঢ় অবস্থান: পুলিশ ও জনগণের সহযোগিতার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

তারেক রহমান বলেন, ‘শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘর পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচ করবে। এই জাদুঘর আমাদের সংগ্রাম, আত্মত্যাগ আর সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।’

প্রধানমন্ত্রী বলেন, বুধবার (৫ আগস্ট) দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের দিন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের আমলে গুম-খুনকে স্বাভাবিক করে ফেলা হয়েছিল।’

তারেক রহমানের ভাষ্য, ‘ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নিতে পারেনি।’

নিউজটি শেয়ার করুন

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু একটি আন্দোলনের স্মারক নয়, বরং বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস সম্পর্কে অনুপ্রাণিত করবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ