ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ডেটা পোর্টাল হ্যাক করেছে ওপেনএআই দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০ রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারেই: তারেক রহমান এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক নুর ৩৮ দিনের সাইকেলযাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা অনলাইনে হুংকার দিয়ে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বনশ্রী-আফতাব নগরে ২ নম্বর স্টিল ফুটব্রিজ চালু মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান শামা ওবায়েদের রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি চান শিক্ষার্থীরা

৬ আগস্ট থেকে জুলাই জাদুঘর উন্মুক্ত, থাকবে টিকিট ব্যবস্থা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। দর্শনার্থীদের জন্য টিকিটের পাশাপাশি নির্দিষ্ট সময়ভিত্তিক প্রবেশ (স্লট) এবং আগাম অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুন  ঈদ ফিরতি যাত্রা: আজ মিলছে ১১ জুনের টিকিট

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে বলেও জানান তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকবে।

তিনি আরও জানান, ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। তবে একসঙ্গে অতিরিক্ত সংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। এ কারণে নির্দিষ্ট সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে এবং দর্শনার্থীদের আগাম অনলাইনে বুকিং করতে হবে।

মন্ত্রী জানান, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৬ আগস্ট থেকে জুলাই জাদুঘর উন্মুক্ত, থাকবে টিকিট ব্যবস্থা

আপডেট সময় ০৪:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬