ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
কোমর ভেঙে দুই বছর ধরে বিছানাবন্দি, বাঁচার আকুতি বৃদ্ধ সাইদুলের হজের নিবন্ধন ২৭ জুলাই থেকে, যেতে পারবেন না যারা কাঁচি দিয়ে মা-বাবাকে হ/ত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে/প্তার ছেলে ‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’, আদালতে সুবিধা চাইলেন পলক যৌতুক, নি/র্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ শশী হাসপাতাল (আকুপাংচার)-এ কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত গোয়েন্দা হুমকিতে মাঝপথে বিমান বদলান ট্রাম্প, দাবি নিউইয়র্ক টাইমসের কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা, ইউক্রেনকে দায়ী করে রাষ্ট্রদূত তলব

কাঁচি দিয়ে মা-বাবাকে হ/ত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে/প্তার ছেলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নিহত দম্পতির একমাত্র ছেলে রমিরাজ দাশ (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সংবাদ সম্মেলনে আনোয়ারা থানা পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে রমিরাজ দাশের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা একটি কাঁচি দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশ গুপ্তকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও একই কাঁচি দিয়ে গলা ও পেটে আঘাত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই কল্পনা দাশ গুপ্ত মারা যান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে স্থানীয়রা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  কৃষকদল নেতাকে হত্যা: সীতাকুণ্ডে শোকের ছায়া

ঘটনার পর অভিযুক্ত নিজ কক্ষে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় নিহত স্বপন দাশ গুপ্তের ভাই তপন দাশ গুপ্ত (৫৭) বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

কাঁচি দিয়ে মা-বাবাকে হ/ত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে/প্তার ছেলে

আপডেট সময় ০২:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নিহত দম্পতির একমাত্র ছেলে রমিরাজ দাশ (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সংবাদ সম্মেলনে আনোয়ারা থানা পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে রমিরাজ দাশের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা একটি কাঁচি দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশ গুপ্তকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও একই কাঁচি দিয়ে গলা ও পেটে আঘাত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই কল্পনা দাশ গুপ্ত মারা যান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে স্থানীয়রা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত