ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম :
জুলাইয়ের চেতনা ধারণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা সাংবাদিকদের কাজ অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী সব বাধা মোকাবিলা করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় আসিফ নজরুলের মতামত চাপের মুখে পদ ছাড়লেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব গুতেরেস নতুন রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির উচ্চপর্যায়: রিজভী নতুন রাষ্ট্রপতি কে, আলোচনায় একাধিক নাম জেন-জি আন্দোলনে চাপে মোদি সরকার, নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ২ লাখ ২০ হাজার মানুষ

নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় আসিফ নজরুলের মতামত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ব্যক্তি বলে মন্তব্য করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।
রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা এক জ্যেষ্ঠ সচিবের নামও আলোচনায় আছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন সংযত, সদাচারী ও দক্ষ বক্তা।

আরও পড়ুন  নতুন রাষ্ট্রপতি কে, আলোচনায় একাধিক নাম

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি সন্তানসম ছিলেন।
একই সঙ্গে তিনি বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত আরও কয়েকজন নেতাও রয়েছেন।

উল্লেখ্য, গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় তিনি ভুগছেন। সম্প্রতি তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় আসিফ নজরুলের মতামত

আপডেট সময় ০৫:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ব্যক্তি বলে মন্তব্য করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।
রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা এক জ্যেষ্ঠ সচিবের নামও আলোচনায় আছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন সংযত, সদাচারী ও দক্ষ বক্তা।

আরও পড়ুন  তুরস্কের নির্বাচনী লড়াইয়ে ধাক্কা, এরদোয়ানের পথ সুগম!