ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম :

প্রাথমিক শিক্ষকদের জন্য আসছে নতুন নীতিমালা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রস্তাবিত নীতিমালায় শিক্ষকদের বদলি ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে এবং চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  বজ্রপাত: বাংলাদেশে এক নতুন বিপদ

ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের বদলি ব্যবস্থাকে স্থানীয়করণ করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ২০২৮ সালের শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জিপিএ-৫ নির্ভর মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালু করার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষকদের জন্য আসছে নতুন নীতিমালা

আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রস্তাবিত নীতিমালায় শিক্ষকদের বদলি ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে এবং চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  পাকিস্তানে হারে শুরু লিটনদের, সিরিজে পিছিয়ে বাংলাদেশ