ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল জেন-জি বিক্ষোভে উত্তপ্ত ভারত, পাঁচ দাবি তুলে ধরলেন রাহুল গান্ধী তেলাপোকার আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

২০৩০ সালে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া শতবর্ষী বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে চরম ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও তীব্র সমালোচনা করেন।

সাক্ষাৎকারে তেবাস অভিযোগ করেন, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল-শিল্প ও লাখ লাখ মানুষের কর্মসংস্থানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ফিফা। আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি ও অতিরিক্ত ম্যাচের চাপ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে আমরা বারবার নিজেদের উদ্বেগের কথা জানিয়েছি। আর এখন তারা ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা করছে! তাদের বোঝা উচিত, ফুটবল খেলাটাকে মূলত বাঁচিয়ে রাখে বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলো।’

আরও পড়ুন  লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

ফিফার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে লা লিগা প্রধান আরও বলেন, ‘আমাদের এখন জাতীয় দলের ম্যাচ কমানো দরকার এবং সব স্তরের ঘরোয়া ফুটবলকে আরও সুরক্ষা দেওয়া উচিত। কিন্তু তারা এসব না ভেবে একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’ ইনফান্তিনোর নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন যে, ইনফান্তিনোর তৈরি ব্যবস্থার ভেতরেই বড় ধরনের গলদ রয়েছে এবং ফুটবলে তার অধ্যায় এখন শেষের পথে।

উল্লেখ্য, ২০৩০ সালের বিশেষ এই বিশ্বকাপটি যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিত হবে; এছাড়া শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি

আপডেট সময় ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬