ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু হয়েছে। খেলা যেখানে আনন্দ দেওয়ার কথা, সেখানে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর রাজধানী বুয়েনস আইরেসে শোক ও ক্ষোভ মিলেমিশে এক ভয়ংকর রূপ নিয়েছে।

‎ওবেলিস্ক চত্বরে আনন্দ-উচ্ছ্বাস দিয়ে শুরু হওয়া সমাবেশ ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও পেপার স্প্রে ব্যবহার করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। রাস্তায় ছড়িয়ে পড়ে রাবার বুলেটের খোসা ও ভাঙা কাঁচের বোতল।

‎স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে মানসিক চাপে দুইজন সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, অতিরিক্ত মানসিক চাপের কারণে এমনটি হয়েছে। মৃত ব্যক্তিদের একজনের বয়স ৮৮ এবং অন্যজনের ৬৭ বছর।

‎জানা যায়, খেলোয়াড় ও কোচদের সম্মান জানাতে হাজারো সমর্থক ওবেলিস্ক ও আশপাশের এলাকায় জড়ো হন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণে আনতে মোটরবাইক নিয়ে অভিযান চালাতে হয়। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়, তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎সর্বশেষ তথ্যমতে, শহরজুড়ে উত্তেজনা এখনও রয়ে গেছে। সমর্থকদের হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে আর্জেন্টিনার এই হারে। কোনোভাবেই হার মেনে নিতে পারছেন না ভক্ত-সমর্থকেরা।

নিউজটি শেয়ার করুন

‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

আপডেট সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬