ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন পূর্ণতা লাভ করেছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তার ভাষ্য, জুলাইয়ের ঘটনাপ্রবাহে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে সেই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

আরও পড়ুন  সংসদ নির্বাচন ইস্যুতে আজ সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

তিনি দাবি করেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে হার্টের রিংয়ের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করায় দাম কমেছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজভী আরও বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে বিএনপি নিয়মিতভাবে দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটগতভাবে অংশ নেবে—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী

আপডেট সময় ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন পূর্ণতা লাভ করেছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তার ভাষ্য, জুলাইয়ের ঘটনাপ্রবাহে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে সেই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

আরও পড়ুন  রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ