ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম :
‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা ‎চেকের মামলায় সালমান এফ রহমানের জামিন ‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‎বন্ধুকে বাঁচাতে গিয়ে নরসিংদীতে চার মাদ্রাসাছাত্রীর ডুবে মৃত্যু রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ মির্জা ফখরুল শহীদ জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার, ১৫ জুলাই জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণসংক্রান্ত বিশেষ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি ইতোমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, যাতে ঢাকা সিটি করপোরেশন একটি উপযুক্ত সড়ক নির্বাচন করে সেটির নাম মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের ব্যবস্থা নেয়।

তিনি সংসদে বিষয়টি উত্থাপন করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কাতারের প্রয়াত সাবেক আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মূলত কাতারের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতিই বাংলাদেশের সম্মান প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক অগ্রযাত্রায় কাতার দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে এবং সেই সহযোগিতার ধারা এখনও অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কাতারে কর্মরত লাখ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অংশীদারে পরিণত হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জটিল পরিস্থিতির সময়ও কাতার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি জানান, দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়েই মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

আপডেট সময় ০২:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬