ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদের যেকোনো ধরনের প্রত্যাবর্তন এবং ষড়যন্ত্র মোকাবিলায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে হবে।

বুধবার, ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ জুলাইয়ের আন্দোলনের সময় তিনি নির্বাসনে থাকলেও আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন ও সহযোগিতা ছিল। সে সময়ের আন্দোলন দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন। তিনি জানান, এ লক্ষ্যকে সামনে রেখে ৩১ দফার ভিত্তিতে নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ‘জাতীয় জুলাই সনদে’ স্বাক্ষর করেছে। সেই সনদের আলোকে সংবিধান ও প্রয়োজনীয় আইন সংস্কারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে আনার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। একই প্রসঙ্গে তিনি বলেন, এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক বা নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে সরকার নয়। তার ভাষ্য অনুযায়ী, আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার মাধ্যমে ব্যক্তি ছাড়াও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব হবে।

জুলাই আন্দোলনের চেতনাকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়; বরং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ফল।

তিনি আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরাচারের পরিণতি তুলে ধরতে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের স্বপ্নের নিরাপদ, গণতান্ত্রিক, স্বৈরাচারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদের যেকোনো ধরনের প্রত্যাবর্তন এবং ষড়যন্ত্র মোকাবিলায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে হবে।

বুধবার, ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ জুলাইয়ের আন্দোলনের সময় তিনি নির্বাসনে থাকলেও আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন ও সহযোগিতা ছিল। সে সময়ের আন্দোলন দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  ২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ