ট্রাম্পকে হোয়াইট হাউসেই চাইলেই হত্যা করতে পারে ইরান’
- আপডেট সময় ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 21
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিতর্কিত ও কড়া মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। এ মন্তব্য প্রকাশের পর নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যদি ট্রাম্পকে হত্যা করাই লক্ষ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তা হোয়াইট হাউসের ভেতরে গিয়েও করতে সক্ষম। প্রয়োজন হলে সেই সক্ষমতা প্রয়োগ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
একই সাক্ষাৎকারে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন কানানি মোকাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এ আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়।
তার ভাষ্য অনুযায়ী, চলমান সংলাপের লক্ষ্য হলো উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের অবস্থান ও দাবিগুলো তুলে ধরা।
তিনি আরও দাবি করেন, ট্রাম্প ও তাঁর সহযোগীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইরান আলোচনা করছে না। বরং নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দিতেই এ সংলাপে অংশ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও ইরানের বিবেচনায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


























