ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। গত ২৪ জুনের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১৬ হাজার ৭৪০ জন। একই সঙ্গে হাজার হাজার মানুষ এখনো ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন  মিয়ানমারে ভূমিকম্পে সহায়তাকারী বাংলাদেশ সেনাবাহিনী দলকে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা

হোর্হে রদ্রিগেজ জানান, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবন থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্যোগে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে জানানো হয়, দুর্গত এলাকাগুলোতে এখন পর্যন্ত ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি পানীয় জল বিতরণ করা হয়েছে। এছাড়া ২৯ হাজার ৯৬৬ জন আহত ও অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বাস্তুচ্যুত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় যৌথভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী, ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন বলে জানানো হয়েছে।

এদিকে মূল ভূমিকম্পের পর থেকে ওই এলাকায় এ পর্যন্ত ১ হাজার ১৭১ বার অনুকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে। এসব অনুকম্পন উদ্ধার কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

আপডেট সময় ০৭:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। গত ২৪ জুনের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১৬ হাজার ৭৪০ জন। একই সঙ্গে হাজার হাজার মানুষ এখনো ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন  আজ ৭ জানুয়ারি, বাংলাদেশে ভূমিকম্প অনুভূত