ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, থাকবে কত দিন!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 29

ছবিসংগৃহীত

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং বন্দরনগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির এই পরিস্থিতি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন  টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম; বুকসমান পানিতে স্থবির বন্দরনগরী

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার ভোর ৬টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। এতে প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে পুরো জুলাই মাসজুড়েই কম-বেশি বৃষ্টিপাত থাকতে পারে। তবে বর্তমান ভারী বর্ষণ আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়া এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার সকালের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, থাকবে কত দিন!

আপডেট সময় ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬