ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রদূতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 56

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

আরও পড়ুন  নাম ভাঙিয়ে তদবির বন্ধে কড়া হুঁশিয়ারি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের গণমাধ্যম ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা ও নেওয়া পদক্ষেপ রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় বাংলাদেশ ও মিসরের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম-সম্পর্কিত সহযোগিতা আরও সম্প্রসারণে সরকারের আগ্রহের কথাও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

মিসরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি এ সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন মিসরের রাষ্ট্রদূত।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রদূতের

আপডেট সময় ০৫:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

আরও পড়ুন  ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ