ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আশিক টাওয়ারের আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 93

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত আশিক টাওয়ারের খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুরে আগুন লাগার পর প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন  মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৩৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মোট ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় পৌনে দুই ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পরবর্তী সময়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আশিক টাওয়ারের আগুন

আপডেট সময় ০৭:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত আশিক টাওয়ারের খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুরে আগুন লাগার পর প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন  চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন