ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

স্কুলছাত্রী ধর্ষণের অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে অভিযুক্ত দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  নগদের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের মামলা

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার অষ্টম শ্রেণির ওই ছাত্রী ঘরের বাইরে বের হলে মামুন ও জুয়েল নামে দুই ব্যক্তি তার মুখ ওড়না দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী ঘটনাটি তার মাকে জানালে তিনি আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার (১ জুলাই) রাতে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত মামুনের বাড়িতে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অপর অভিযুক্ত জুয়েলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযুক্ত মামুন (৩৪) বিলকুলা গ্রামের সাজাইয়ের ছেলে এবং দুই সন্তানের জনক। অপর অভিযুক্ত জুয়েল (৩৫) একই গ্রামের মৃত জমিরের ছেলে। তার তিন সন্তান রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

স্কুলছাত্রী ধর্ষণের অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় ০৭:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে অভিযুক্ত দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ ১৭ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ আজ