ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জুলাইয়ের প্রথম প্রহর; জাবিতে মোমবাতি প্রজ্বলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার, ১ জুলাই দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই ঐক্যের প্রতীক। তার ভাষ্য অনুযায়ী, অনৈক্য, বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন জাতীয় চেতনার নাম জুলাই। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে।

আরও পড়ুন  গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, অফিসে কর্মবিরতি

উপাচার্য আরও বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এ কারণে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও কার্যকর কূটনীতির প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তবে পরবর্তী সময়ে ব্যক্তিগত, রাজনৈতিক ও মতাদর্শগত বিভাজনের কারণে সেই প্রত্যাশার পুরো বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি গত বছরের মতো এবারও জুলাই মাসব্যাপী কর্মসূচির পূর্ণাঙ্গ রোডম্যাপ দ্রুত প্রকাশের আহ্বান জানান তিনি।

জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে সহযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের একসঙ্গে উপস্থিতি তাকে আনন্দিত করেছে। তিনি এ বছরও যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান পালনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ১৫ জুলাইকে ‘কালোরাত্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করা এবং জুলাই উদযাপনের পূর্ণাঙ্গ কর্মসূচি দ্রুত প্রকাশের দাবি জানান। পাশাপাশি জুলাই হামলায় জড়িতদের বিচার এখনো সন্তোষজনকভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করে পুনর্তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের প্রথম প্রহর; জাবিতে মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬