ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান মিঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

মো. মনিরুজ্জামান মিঞা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ভূমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন  দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ

তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান মিঞা

আপডেট সময় ০৪:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

মো. মনিরুজ্জামান মিঞা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ভূমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন  পশুর হাটে অতিরিক্ত হাসিল ও অনিয়মে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি: ডিএমপি কমিশনার