ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপি কমিশনারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 64

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ বা জমায়েতের সম্ভাবনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানীর প্রবেশপথ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুন  ট্রাম্পের পরিকল্পনা: তাইওয়ানের পণ্যে বাড়তি শুল্ক আরোপ

তিনি বলেন, চেকপোস্ট বৃদ্ধি করার পাশাপাশি পিকেট, মোবাইল পেট্রোল ও ফুট পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালনকারী সদস্যদের তৎপরতাও বৃদ্ধি করা হয়।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সম্ভাব্য জমায়েত বা মিছিল ঠেকাতে বিভিন্ন সন্দেহভাজন স্থানেও তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে মেস, আবাসিক হোটেল এবং অন্যান্য সম্ভাব্য অবস্থান অন্তর্ভুক্ত ছিল। অভিযানের অংশ হিসেবে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

ডিএমপি কমিশনারের দাবি, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিষয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা হয়েছে যে, তারা মিছিল বা সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, ডিএমপির সদস্যরা এখন পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। বাকি সময়েও যাতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে ডিএমপি কমিশনারের এসব বক্তব্যের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপি কমিশনারের

আপডেট সময় ০৪:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ বা জমায়েতের সম্ভাবনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানীর প্রবেশপথ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুন  ঈদযাত্রায় নৌপথে দুর্ঘটনা রোধ করতে ২ সপ্তাহ বাল্কহেড চলাচল বন্ধের দাবি