ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত তরুণের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন  মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ-র জরুরী নির্দেশনা

নিহতের চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার পর রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ১০ জুন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এর আগে, ৯ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চলন্ত মোটরসাইকেলে থাকা রাফিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে হামলাকারীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত তরুণের মৃত্যু

আপডেট সময় ০৫:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন  মোটরসাইকেল চুরির দায়ে, কারাগারে আ:লীগ নেতা